ads
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাড়াটিয়া ফরম পূরণ অনলাইনে, আগ্রহ নেই নাগরিকদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ১৫৪ বার পঠিত

ঢাকার নিরাপত্তা ব্যবস্থাকে সুসংহত করতে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের উদ্যোগ নেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ভাড়াটিয়া তথ্য ফরম ঢাকার ২৫৩টি বিট পুলিশের মাধ্যমে বিতরণ করা হয়।

পুলিশ ভাড়াটিয়া ফরম বিতরণ ছাড়াও অনলাইনেও নাগরিকদের তথ্য পূরণের সুযোগ করে দেয়। কিন্তু, অনলাইনে ঢাকায় বসবাসরত নাগরিকরা ভাড়াটিয়া ফরম পূরণে তাদের আগ্রহ লক্ষ্য করা যায়নি।

এখন পর্যন্ত মাত্র ৮ হাজার মানুষ অনলাইনে ফরম পূরণ করেছেন। অথচ ২০২১ সাল পর্যন্ত ঢাকার ৩৩ লাখ ৭৪৫ জন ভাড়াটিয়ায় তথ্য সংগ্রহ করেছে পুলিশ। অনলাইনে পুলিশ তথ্য বিশ্বাস করবে কি-না, তথ্য দিতে ভয় পাওয়া ও ভাড়াটিয়ার মধ্যে তথ্য দিতে আগ্রহ কম থাকার কারণে অনলাইনে ফরম পূরণ কম হয়েছে বলে পুলিশ মনে করছে।

পুলিশ যে ভাড়াটিয়া ফরম বিতরণ করেছে তার মধ্যে ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করেছে ঢাকার মিরপুর থানা পুলিশ।

এ থানা এলাকায় ২ লাখ ৪৬ হাজার ৯৯৬ জন ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করেছে পুলিশ। দ্বিতীয় অবস্থানে কামরাঙ্গীরচর থানা পুলিশ। এ থানা এলাকা থেকে ১ লাখ ৫৭ হাজার ৯১৭ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, ঢাকায় প্রায় দেড় কোটি মানুষের বসবাস। তারা আস্তে আস্তে সব ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করছেন। তবে অনেক ভাড়াটিয়া তথ্য ফরমে ভুল তথ্য দিচ্ছেন। কেউ কেউ আগের কোন কোন বাসায় ছিলেন তারা ঠিকমতো তথ্য দিচ্ছেন না।

এ বিষয়ে ডিএমপি’র এডিসি (গণমাধ্যম ও জনসংযোগ) মো. হাফিজ আল ফারুক গণমাধ্যমকে জানান, ‘অনলাইনে ৮ হাজার ভাড়াটিয়া তাদের তথ্য দিয়ে ফরম পূরণ করেছেন। আর মোট ভাড়াটিয়ার তথ্য পাওয়া গেছে ৩৩ লাখ ৭৪৫ জনের।’

ডিএমপি সূত্রে জানা গেছে, অনলাইনে ভাড়াটিয়ার তথ্য দিতে চান না। তাদের আগ্রহে ঘাটতি আছে। ঢাকা মহানগর পুলিশের অন্তর্ভুক্ত এলাকায় দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ভাড়াটিয়া ফরম দিয়ে এলেও নাগরিকরা সহজেই তথ্য দিতে চান না। বার বার তাগিদ দেয়ার পর তারা তথ্য দেন।

সূত্র জানায়, মোহাম্মদপুরে ১ লাখ ৩৮ হাজার ৬১৩ জনের, উত্তরা পশ্চিম এলাকায় ১ লাখ ১২ হাজার ৯২৭ জনের, শাহ্‌ আলীতে ২৬ হাজার ১২০ জনের, উত্তরা পূর্ব থানা এলাকায় ২৪ হাজার ৯৯৯ জনের, ধানমন্ডিতে ১৯ হাজার ৯১০ জনের, পল্লবীতে ১৪ হাজার ৩৯৭ জনের ও হাজারীবাগে ১৪ হাজার ২৪ জনের ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করেছে পুলিশ। সূত্র জানায়, যে সব এপার্টমেন্টে ফ্যামিলি বসবাসের পাশাপাশি অঘোষিত মেস ও অফিস হিসেবে ব্যবহার হয় তাদের বেশির ভাগই ঠিকমতো তথ্য সংগ্রহ করতে পারেনি পুুলিশ।

সূত্র জানায়, ‘সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’- নামে একটি সফ্‌টওয়্যার ব্যবহার করে তথ্যভাণ্ডার তৈরি করা হচ্ছে। কিন্তু দেখা গেছে, অনেক বাড়িওয়ালা আসলে নিজেও তথ্য দিতে আগ্রহী নন। বাসায় যে সব সাবলেট দেয়া হয়েছে সেগুলো বাসার মালিকেরা নিজে থেকেই তথ্য দিতে চান না। পুলিশের পক্ষ থেকে প্রত্যেক বাসায় কতোটি ফ্ল্যাট ও রুম কতো এবং কতোজন মানুষ থাকে এই তথ্য সংগ্রহ করা অত্যন্ত দুরূহ ব্যাপার বলে পুলিশ জানিয়েছে।

সূত্র জানান, অনেক এলাকায় মানুষ কাজের জন্য বাসা ভাড়া নেয়। তাদের অফিস বদল হলে বা অন্য জেলায় বদলি হলে তারা বাসা ছেড়ে দেন। তখন সেই বাসাতে নতুন ভাড়াটিয়া ওঠেন। কিন্তু, তাদের তথ্য বাড়িওয়ালারা নিজ থেকে পুলিশ অবহিত করেন না। এতে সব ভাড়াটিয়ার তথ্য পুলিশ সংগ্রহ করতে পারেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102