ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, পিটুনিতে বাসচালকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৪ বার পঠিত

যাত্রীর সঙ্গে ভাড়ার টাকা নিয়ে বাকবিতণ্ডার জেরে আরিফ হোসেন (২৬) নামের এক বাসচালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার নরসিংহপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির বাসচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

প্রত্যক্ষদর্শী ও বাসের হেলপার খোকন মিয়া জানান, কিরণমালা পরিবহনের বাসটি গাজীপুর থেকে রাজধানীর মিরপুর চলাচল করে। বিকেলে কোনাবাড়ী থেকে আশুলিয়ার নরসিংহপুরের উদ্দেশে এক যাত্রী বাসে ওঠেন। তার কাছ থেকে বারাবার ভাড়া চাইলেও তিনি পরে দেবেন বলে জানান।

পরে তার গন্তব্য নরসিংহপুরের ইটখোলা এলাকায় পৌঁছে গেলে ভাড়া না দিয়েই তিনি বাস থেকে নেমে যান।

এ সময় চালক আরিফ ও আমার সঙ্গে ওই যাত্রীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি সড়ক থেকে ইট নিয়ে বাসে ছোড়ার চেষ্টা করলে আরিফ বাধা দেন।

এতে ওই যাত্রী রেগে গিয়ে আরিফকে মারতে থাকেন। একপর্যায়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজনও হঠাৎ আরিফকে মারধর শুরু করেন। পরে তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আল মামুন কবির বলেন, প্রাথমিক তদন্তে এক যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে পিটুনিতে চালকের মৃত্যু হয়েছে বলে জেনেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102