ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাড়া পুনঃনির্ধারণ করবে সরকার: ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত

পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে এই ধর্মঘট প্রত্যাহারের আহ্বান তিনি।

শুক্রবার (৫ নভেম্বর) এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, আগামী ৭ নভেম্বর সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিআরটিএ’র ভাড়া পুনঃনির্ধারণ করা হবে।

এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চলছে পরিবহন ধর্মঘট। শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে বেশিরভাগ জেলায় বন্ধ রয়েছে বাস ও পণ্যবাহী যান। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের।

জ্বালানি তেলের বর্ধিত দাম না কমানো পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হলে এমন সিদ্ধান্ত নেন পরিবহন মালিক ও শ্রমিকরা।

দেশের বিভিন্ন স্থানে দেখা যায়, গাড়ির জন্য মানুষজন অপেক্ষা করছে। কিন্তু ধর্মঘটের কারণে রাস্তায় গণপরিবহনের খুব একটা উপস্থিতি দেখা যায়নি।

এর আগে বুধবার (৩ নভেম্বর) জ্বালানি তেলের দাম প্রতি লিটার ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সরকারের এক প্রজ্ঞাপনে বলা হয়, বুধবার রাত ১২টা থেকেই বর্ধিত এই দাম কার্যকর হবে।

জ্বালানি তেলের দাম এক লাফে ১৫ টাকা বেড়ে যাওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) ধর্মঘটের ডাক দেয় বিভিন্ন জেলার পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠন। তারা জানায়, আজ শুক্রবার (৫ নভেম্বর) থেকে বাস ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রাখবে তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102