ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভিক্ষার থালা হাতে ব্যবসায়ীদের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৪৮ বার পঠিত
ভিক্ষার থালা হাতে প্রতীকী ভিক্ষুকবেশে ব্যবসায়ীরা

জেলা প্রশাসনের অভিযানে দোকান উচ্ছেদের ঘটনার প্রতিবাদে ভিক্ষার থালা হাতে প্রতীকী ভিক্ষুকবেশে বিক্ষোভ করেছেন মেহেরপুরের ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৯ জুন) মেহেরপুর সদরের কাঁশাড়ি পাড়া মোড় থেকে ব্যবসায়ীরা এক জোট হয়ে থালা হাতে নামেন। এরপর তারা থালা হাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন।

ব্যবসায়ীরা জানান, গত মঙ্গলবার মেহেরপুর শহরের কোট রোডে জেলা প্রশাসনের অভিযানে অবৈধ ২৫টি দোকান ঘর উচ্ছেদ করে। এ ঘটনার প্রতিবাদে হোটেল বাজার ব্যবসায়ী সমিতির ঘোষণা অনুযায়ী দোকান বন্ধ করে থালা হাতে ভিক্ষায় নামেন ব্যবসায়ীরা।

এ সময় তাদের পুনর্বাসনের দাবি জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এ সময় শহরের কোট রোড থেকে হোটেল বাজার পর্যন্ত সব ধরনের দোকান পাট বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

মেহেরপুর হোটেল বাজার সমিতির সভাপতি আব্দুল হান্নান বলেন, “মেহেরপুর জেলা প্রশাসক কর্তৃক কোনো নোটিশ ছাড়াই কোর্ট মসজিদের মার্কেট উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসনের কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ৯৯ বছরের জন্য দোকান ঘর লিজ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম আমরা। প্রশাসনের লোকজন হঠাৎ করেই বুলডোজার নিয়ে দোকান ভাঙতে শুরু করে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদসহ পুনর্বাসনের দাবি জানাই।”

এ বিষয়ে মেহেরপুরের জেলা প্রশাসক ডা. মুনসুর আলম খান গণমাধ্যমকে জানান, উচ্ছেদ অভিযান নিয়ম মেনেই হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102