চাঁপাইনবাবগঞ্জে শিশু রোহান হত্যার প্রধান অভিযুক্ত কিশোর নয়নকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার আরামবাগ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
রোববার সকালে রোহানের জানাজা শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অ্যাডিশনাল এসপি মাহবুব আলম খান।
তিনি বলেন, হাসপাতালের সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্ত নয়নকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তবে কী কারণে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন জানায়, ভিক্ষার উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করে হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের লাশকাটা ঘরের পেছনের ম্যানহোলে রোহানকে ফেলে দেয়।