ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভিক্ষা দেয়ার কথা বলে ধর্ষণ করে টাকা হাতিয়ে নিলো যুবক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৪১ বার পঠিত

ভিক্ষা দেয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এমনকি ওই নারীর কাছ থেকে নগদ টাকাও হাতিয়ে নিয়েছে অভিযুক্ত। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের গলসির বড়মুড়িয়ায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত জাবেদ আলি মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

৬০ বছরের ওই নারীকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পরে গোপন জবানবন্দি নেয়ার কথাও বলা হয়। গলসি থানার এক পুলিশ কর্মকর্তা জানান, ধর্ষণের একটা অভিযোগ পেয়েছিলাম। আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি।

পুলিশ জানিয়েছে, ধর্ষণের শিকার নারীর বাড়ি বীরভূম জেলার রামপুরহাটে। স্বামী-স্ত্রী দুজনে মিলে ভিক্ষা করেই সংসার চালান। ভিক্ষা করতে ট্রেনে চড়ে গলসিতে আসেন ওই নারী। সেখানে ভিক্ষা করেন। তারপরে আবার বাড়ি ফিরে যান। স্বামী একটি গ্রামে গেলে স্ত্রী অন্য গ্রামে যান।

স্থানীয়রা বলছে, দুইদিন আগে গলসির কুলগড়িয়ায় আসে ওই দম্পতি। বুধবার বড়মুড়িয়া গ্রামে যান ওই নারী। সেখানেই থাকেন বিপত্নীক জাবেদ। তার বিরুদ্ধে অভিযোগ যে, চাল ও টাকা দেয়ার নাম করে ওই বৃদ্ধাকে বাড়ির ভেতরে ডাকেন তিনি। গ্রামে প্রায় সবাই পরিচিত হওয়ায় জাবেদের বাড়ি যেতে দ্বিধা করেননি বৃদ্ধা।

কিন্তু বাড়ি ঢুকিয়ে তাকে ধর্ষণ করে জাবেদ। তার কাছে থাকা নগদ তিন হাজার রুপি ও চালও ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ করেন তিনি। বৃদ্ধার স্বামী জানান, স্ত্রীর কাছে পুরো ঘটনা জেনে ওই গ্রামে যাই। তারাই পুলিশের কাছে পাঠায়।

এদিকে জাবেদকে বৃহস্পতিবারই বর্ধমান আদালতে তোলা হয়। তবে তার পক্ষে কোনও আইনজীবী দাঁড়ায়নি। পরে তাকে জেল-হেফাজতে পাঠিয়ে দেয়া হয়। ফের ১ এপ্রিল তাকে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102