শেরপুরে ভিজিডির চাল আত্মসাত ও অনিয়মের অভিযোগে ঝিনাইগাতী উপজেলার ৩ নং নলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী ফর্সা, ৭ নং ওয়ার্ডের মেম্বার খায়রুল এনাম চাঁন এবং ৭-৮-৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার রহিমা বেগমকে একইসাথে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব ইফতেখার আহমেদ চৌধুরী সাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য জানানো হয়েছে।
আজ দুপুরে শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) এটিএম জিয়াউল ইসলাম ওই তথ্য নিশ্চিত করে জানান, শিগগিরই ওই ইউনিয়নের চেয়ারম্যান ও ২ সদস্য পদ শূন্য ঘোষণা করা হবে।