ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে গৃহবধূকে ৯ মাস ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

গাইবান্ধায় ন্যাশনাল সার্ভিসের কর্মীকে একাধিকবার ধর্ষণের মামলায় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের পর ধারণকৃত ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

লক্ষিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদলকে মঙ্গলবার রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ ও নির্যাতিতা গৃহবধূর অভিযোগ, চলতি বছরের ১৩ মার্চ ন্যাশনাল সার্ভিসের প্রত্যয়ন আনতে গেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার কক্ষে ডেকে নিয়ে একই ইউনিয়নের বাসিন্দা ওই গৃহবধূকে ধর্ষণের পর ভিডিওচিত্র ধারণ করেন পরিষদের চেয়ারম্যান বাদল।

পরবর্তীতে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে আরো একাধিকবার বিভিন্ন জায়গায় তাকে ধর্ষণ করেন। সবশেষ গত ১১ নভেম্বর নির্যাতিতার বাড়িতে তার স্বামীর অনুপস্থিতে গিয়ে আবারো ধর্ষণের সময় আশপাশের লোকজন টের পেলে চেয়ারম্যান বাদল পালিয়ে যান। পরবর্তীতে নির্যাতিতা নিজে বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করেন। এরআগে ২০১৭ সালে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেফতার হয়েছিলেন ইউপি চেয়ারম্যান ও একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমান বাদল।

গাইবান্ধা সদর থানার ওসি তদন্ত মজিবর রহমান বলেন, বুধবার ভিকটিমের ডাক্তারি পরীক্ষা শেষে বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102