ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভিডিও ভাইরালের হুমকি, পাঁচ বন্ধু মিলে প্রেমিকাকে গণধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৫৮ বার পঠিত

ভারতের উত্তরপ্রদেশে এবার নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক ও তার চার বন্ধুর বিরুদ্ধে। মেয়েটির অভিযোগ, তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও করেছিল প্রেমিক। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার তার বন্ধুদের দিয়ে ধর্ষণ করানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, ওই নাবালিকার সঙ্গে মূল অভিযুক্তের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তারা একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়েছিল। সেই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও করেছিল ছেলেটি। মেয়েটির ব্যক্তিগত ছবিও ছিল তার প্রেমিকের কাছে।

গত বছরের শেষ দিকে সেই ভিডিও দিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেইল করতে শুরু করে অভিযুক্ত প্রেমিক। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দিতে থাকে। মেয়েটির অভিযোগ, তার প্রেমিকের সহযোগিতায় ১ জানুয়ারি যুবকের চার বন্ধু মিলে তাকে ধর্ষণ করে। তাদের বাধা দিলে কিংবা এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দিলে ভিডিওটি ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত প্রেমিক। ফলে সব সহ্য করে এত দিন চুপ করেছিল মেয়েটি।

তবে শেষ রক্ষা হলো না। ভিডিও ও মেয়েটির বেশকিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় ওই অভিযুক্তরা। এরপরই মেয়েটির পরিবার বিষয়টি সম্পর্কে জানতে পারে। পরে পুলিশের কাছে অভিযোগ জানায় মেয়েটির পরিবার। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

বেরেলির এসপি সত্যনারায়ণ প্রজাপত ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, নাবালিকার প্রেমিকসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। বর্তমানে সবাই পলাতক। তবে তাদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102