ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভিসা ছাড়াই ইউক্রেন থে‌কে পোল্যান্ড ঢুকতে পার‌বে বাংলাদেশিরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৩ বার পঠিত

ভিসা ছাড়াও পোল্যান্ডে ঢুকতে পারবেন ইউক্রেনের বাংলাদেশিরা। এক্ষেত্রে বৈধ পাসপোর্টধারীরা সীমান্ত রক্ষী বাহিনীকে পাসপোর্ট দেখিয়ে দেশটিতে আশ্রয় নিতে পারবেন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

দূতাবাস আরো জানিয়েছে, যাদের পাসপোর্ট নেই, তারা ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে আশ্রয় নিতে পারবেন। এছাড়া প্রত্যেক বাংলাদেশিকে ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সঙ্গে রাখতে অনুরোধ করেছে তারা।

ওয়ারশের বাংলাদেশ দূতাবাসের একটি দল শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের পথে রওনা হবেন। ইউক্রেন থেকে পোল্যান্ডে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের তারা সহায়তা দেবেন।

রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনের ভেতরে বিচ্ছিন্ন বোমা বিস্ফোরণ, পেট্রোলের অপ্রতুলতা এবং পথে অতিরিক্ত ট্রাফিক জ্যাম অব্যাহত আছে। তাই দেশটির সীমান্তের দূরবর্তী এলাকায় অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের রওনা হওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করার অনুরোধ জানানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102