ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভুটানে করোনায় প্রথম মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৬৪ বার পঠিত

মহামারি করোনা ভাইরাসে ভুটানে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজধানী থিম্পুর কাছে একটি হাসপাতালে গত ২৩ ডিসেম্বর তার মৃত্যু হয়। প্রায় ১০ মাস বিচ্ছিন্ন থাকার পর করোনাভাইরাসে ভুটানে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। খবর এএফপির।

৩৪ বছর বয়সী ওই মৃত ব্যক্তির যকৃতে গুরুতর সমস্যা ছিল। তার মৃত্যুতে ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয় গভীর দুঃখ প্রকাশ করেছে।
মহামারির শুরুতে গত মার্চ মাস থেকেই উড়োজাহাজের সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে ভুটান। বন্ধ রয়েছে বিদেশি পর্যটকদের যাতায়াত।

প্রসঙ্গত, ভুটানে করোনায় আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত ৭৭০-এ পৌঁছেছে। প্রতিদিন ১৫ থেকে ১৭ জন আক্রান্ত শনাক্ত হচ্ছে দেশটিতে। করোনায় ক্ষতিগ্রস্ত তালিকায় ওপরের দিকে থাকা দেশগুলোর তুলনায় এই সংখ্যা নগণ্য। তবে এতেই ভীত ভুটান।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ‘বর্তমান অবস্থা আগের চেয়ে ভয়াবহ।’

করোনার টিকা পেতে ভারত ও অন্যান্য দেশের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে ভুটান সরকার।

বর্তমানে ভুটানে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে জনসাধারণকে বিশেষ অনুমতি নিতে হচ্ছে। এ ছাড়া রাজধানী থিম্পু এবং এর পার্শ্ববর্তী জেলা পারোতে শুধু দোকানে যেতেই মানুষকে বিশেষ চলাচলের অনুমতিপত্র নিতে হচ্ছে। ভুটান সরকার সম্প্রতি জানিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102