ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভুট্টা ক্ষেতে ঘুরতে এসে পুলিশের হাতে আটক প্রেমিক যুগল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

যশোর থেকে মণিরামপুরে ঘুরতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন প্রেমিক যুগল। বুধবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার দেবীদাসপুর জামতলা মোড় থেকে পুলিশ তাদের হেফাজতে নেয়। এর আগে বিকেল তিনটার দিকে স্থানীয়রা তাদের ধরে মারপিট করেন।

আটক প্রেমিক গোপাল দাস (২৫) যশোর সদর উপজেলার রাজারহাট এলাকার রণজিৎ দাসের ছেলে। তিনি যশোর শহরে একটি অটোমোবাইল পার্টসের দোকানে কাজ করেন। তার সাথে আটক হওয়া মেয়েটি একাদশ শ্রেণির ছাত্রী।

পুলিশের দাবি, তারা দু’জন যশোর থেকে মোটরসাইকেল-যোগে দেবীদাসপুর এলাকায় ঘুরতে আসেন। এসময় স্থানীয়রা তাদের ধরে মারপিট করেন এবং মোটর সাইকেলের চাবি নিয়ে নেন।

ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে দুই বছর শারীরিক সম্পর্কে বাধ্য হন ছাত্রী

তবে স্থানীয়রা বলছেন, মণিরামপুর-ঝিকরগাছা সড়কের দেবীদাসপুর কাটাখাল-সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল রেখে পাশের ভুট্টা ক্ষেতে ঢুকেছিল প্রেমিক যুগল। এরপর তারা শারীরিক মিলনে লিপ্ত হন। মাঠে কাজ করতে যাওয়া এক নারী বিষয়টি দেখতে পেয়ে লোকজন ডাকেন।

মণিরামপুর থানার এসআই নাজমুস সাকিব বলেন, তারা দু’জন মণিরামপুরে ঘুরতে আসে। এসময় দেবীদাসপুর জামতলা এলাকার লোকজন তাদের ধরে মারপিট করে মোটরসাইকেলের চাবি কেড়ে রাখে। খবর পেয়ে ৪ ঘণ্টা পর আমরা তাদের উদ্ধার করি। স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102