ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভুল অস্ত্রোপচারে প্রসূতির মৃত্যুর অভিযোগ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১১০ বার পঠিত

চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে নড়াইলের কদমতলা গ্রামের আসমা খানম নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটেছে নড়াইল শহরের পপুলার সার্জারি এন্ড নার্সিং হাসপাতালে।

জানা গেছে, কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কদমতলা গ্রামের আলাল শেখের মেয়ে আসমা খানম গত ২৮মে সিজারিয়ান অপারেশনের জন্য নড়াইল শহরের পপুলার সার্জারি এন্ড নার্সিং হাসপাতালে ভর্তি হন। দুপুরে নড়াইল সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. নুরুজ্জামান তাকে সিজারিয়ান অপারেশন করে পূত্র সন্তনের জন্ম দেন। রোগীকে বিছানায় দেবার আধাঘণ্টা পর থেকে রক্তপাত শুরু হয়। এর একঘণ্টা পর ডাক্তার নুরুজ্জমান রোগীর ২য় দফা অপারেশন করেন।

এরপর রোগীর রক্তপাত আরও বেড়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে আইসিইউ ফাঁকা না থাকায় ইসলামী ব্যাংকহাসপাতাল কাকরাইল শাখায় ভর্তি করা হয় এবং পরদিন সকাল থেকে তাকে লাইফ সার্পোটে নেয়া হয়। রোগীর পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় ১ জুন রোগীকে মুগদা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। আসমার ২০ মাস বয়সের একটি ছেলে সন্তান আছে।

নিহত প্রসূতি আসমার বোন হুসনা খানম বলেন, নড়াইলের চিকিৎসক আমার বোনের দ্বিতীয়বার অপারেশন করলেও প্রথমে আমাদের কিছুই জানাননি। পরে ডাক্তার জানিয়েছেন, আসমার জরায়ুতে টিউমার ছিল। তাই ব্লিডিং বন্ধ করতে অপারেশন করেছেন। রোগীর মাংসের ভেতর দিয়ে রক্ত বের হচ্ছিল এবং শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে রক্ত ছেড়ে দিচ্ছিল।

আসমার বাবা আলাল শেখ বলেন, তার মেয়েকে নড়াইলে ৪ ব্যাগ এবং ঢাকায় ৩০ ব্যাগ রক্ত দেয়া লেগেছে। আমরা অত্যন্ত গরীব মানুষ, কৃষি কাজ করি। ধার দেনা করে প্রায় ৫ লাখ টাকা খরচ করেও মেয়েকে বাঁচাতে পারলাম না। মামলার বিষয়ে বলেন, মেয়েতো চলেই গেছে। আমাদের দাবি এভাবে যেন কোনো রোগী ভুল অপারেশনে মারা না যায়।

ভুল চিকিৎসার বিষয়ে চিকিৎসক ডা. নুরুজ্জামান বলেন, প্রসূতির অপারেশনে কোথাও ভুল ছিল না। রোগীর অবস্থা একেবারে খারাপ ছিল না। রোগীর স্বজনরাই জোর করে উন্নত চিকিৎসার কথা বলে নিয়ে গেছে।

এ বিষয়ে নড়াইলের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনে অভ্যন্তরীণ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102