ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভুয়া এনজিও’র মাধ্যমে গ্রাহকের অর্থ আত্মসাৎ, ৪ প্রতারক গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৯ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ‘জোনাকী কল্যাণ’ নামে একটি এনজিওর মালিকসহ সংশ্লিষ্ট চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। জনা যায়, মাইক্রো-ক্রেডিট বা ক্ষুদ্রঋণ-ভিত্তিক এনজিওটি প্রতিষ্ঠা করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে গ্রাহকদের টাকা আত্মসাৎ করে আসছে। যথাযথ কাগজবিহীন এই এনজিওটি প্রতারণার মাধ্যমে সাধারণ গ্রাহকের অন্তত ৫০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ জানিয়েছে র‌্যাব।

সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্বনাথপুর আব্বাস বাজার এলাকায় নিজস্ব কার্যালয়ে একাধিক গ্রাহকের সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত এবং অভিযান চালানো হয়।

এসময় জব্দ হয় গ্রাহকের ৪০টি ফাঁকা চেকের পাতা, ৪০টি পাশ বই, ২০টি সিল, একটি স্ট্যাম্প প্যাডসহ কাগজপত্র। চক্রটি মোট কত টাকা আত্মসাৎ হয়েছে তার তদন্ত শুরু হয়েছে।
গ্রেপ্তারকৃরা হল- এনজিও’র মালিক শিবগঞ্জের শিবনগর বিলবাড়ি গ্রামের আফাজুল হক ওরফে কালুর ছেলে আমিনুল ইসলাম (২৫), তার সহযোগী ও বালুচর উত্তরপাড়া গ্রামের মৃত মুন্তাজ আলীর ছেলে উলাদ আলী (৪২), বিশ্বনাথপুর গ্রামের মাইনুল ইসলামের ছেলে ওয়াসিম আলী (২৬) ও রাঘবপুর গ্রামের এজাবুল হকের ছেলে আমিরুল ইসলাম (২৪)।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারক চক্রটি ভুয়া এনজিও প্রতিষ্ঠা করে অধিক মুনাফার লোভ দেখিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের দরিদ্র, অসহায় ও সহজ-সরল সাধারণ মানুষকে টাকা বিনিয়োগ ও ঋণ নিতে প্রলুব্ধ ও উস্কানি প্রদান করে। মানুষ তাদের ফাঁদে পড়ে বিনিয়োগ (সঞ্চয়) করে ও ফাঁকা (ব্ল্যাংক) ব্যাংক চেক জমার মাধ্যমে ঋণ উত্তোলণ করে। এরপর চক্রটি গ্রাহকদের সাথে ব্ল্যাকমেইল করে জমাকৃত চেকের সাহায্যে অতিরিক্ত টাকা ব্যাংক হতে তুলে হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। এরই প্রেক্ষিতে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হবার পর অভিযান চালিয়ে ওই প্রতারকচক্রের চার সদস্যকে তাদের অফিসের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে ৫০/৬০ জন ভুক্তভোগী ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ কম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বলেন, একাধিক গ্রাহকদের অভিযোগ, গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তে জানা গেছে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ অঞ্চলেই এ ধরনের ৩০০ থেকে ৩৫০টি এনজিও’র অস্তিত্ব রয়েছে। ধারাবাহিকভাবে এসবের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর শিবগঞ্জে র‌্যাবের এক অভিযানে এমন এনজিও’র নামে প্রতারকচক্রের মালিকসহ পাঁচজনকে কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযাগে গ্রেপ্তার করো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102