ভারতে ভুয়া করোনা রিপোর্ট নিয়ে কুম্ভ মেলায় অংশ নিয়েছিল প্রায় ১ লাখ মানুষ। এমন তথ্য দিয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যম।
বলা হচ্ছে, টেস্ট না করেই এসব ব্যক্তিদের নেগেটিভ রিপোর্ট দিয়েছিল একাধিক দায়িত্বপ্রাপ্ত এজেন্সি। পরে সেই রিপোর্ট দেখিয়েই শাহী স্নানে অংশ নেয় মেলায় আসা দর্শনার্থীরা।
ভারতে দ্বিতীয় ঢেউয়ের অন্যতম কারণের পেছনে লাখ লাখ মানুষের অংশ নেওয়া কুম্ভ মেলাকেই দুষছেন অনেকে।
এদিকে, টিকাদানের হার বাড়াতে কোউইন রেজিস্ট্রেশন পদ্ধতি তুলে দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। নতুন নিয়মে ১৮ বছরের উর্ধ্বে যে কেউ সরাসরি কেন্দ্রে গিয়ে নিতে পারবেন করোনা টিকা।
গেলো ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত ৬২ হাজার ২শ ২৪ জন। একদিনে প্রাণ গেছে ২ হাজার ৫শ ৪২ জনের