ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘ভুয়া কাবিন’ দেখিয়ে মাদ্রাসাছাত্রীকে বিয়ে, মারপিট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৪২ বার পঠিত

পিরোজপুরে মাদ্রাসাছাত্রীকে (১৬) তুলে নিয়ে আটকে রেখে শারীরিক সম্পর্ক ও ভুয়া কাবিন দেখিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে আবুল হাসান (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। মেয়েটিকে তিনি মারপিটও করেছেন। আহত অবস্থায় ওই ছাত্রীকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মাদরাসা ছাত্রীর মা বাদী হয়ে আবুল হাসান ও তার পরিবারের ৬ জনকে অভিযুক্ত করে শনিবার (৩১ অক্টোবর) দুপুরে থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযুক্ত বাবুল নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের মুনিরাবাদ গ্রামের সাবেক ইউপি সদস্য আইয়ুব আলীর ছেলে।

ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, আবুল হাসান ওই ছাত্রীর দূর সম্পর্কের আত্মীয়। হাসান বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু গত ২৩ জুলাই ওই মাদ্রাসাছাত্রী তার মামা বাড়ি উপজেলার দেউলবাড়ি ইউনিয়নের তুরকখালী থেকে নিজ বাড়িতে যাচ্ছিল। এ সময় তুরকখালী ব্রিজ সংলগ্ন স্থানে পৌঁছালে আবুল হাসান ও তার ভগ্নিপতি মেহেদী তাকে (মাদরাসা ছাত্রী) মোটর সাইকেলে করে উজিরপুর উপজেলার হারতাপাড়া গ্রামে ভগ্নীপতির বাড়িতে নিয়ে যায়। সেখানে এক মাস আটকে রেখে তার সাথে শারীরিক সম্পর্ক করা হয়।

পরে ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোর করে ভুয়া কাবিন নামা করে বিয়ে করে। কিন্তু গত ২৪ আগস্ট আবুল হাসান ওই মাদ্রাসাছাত্রীকে সেখানে ফেলে পালিয়ে আসে। পরে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ওই মাদ্রাসা ছাত্রী আবুল হাসানের বাড়িতে গিয়ে স্ত্রীর অধিকারের দাবি করলে আবুল হাসানের বাবা আইয়ুব আলী, মা মারুফা বেগম, ছোট বোন আফিয়া খানম, চাচী বিলকিচ বেগম ও দাদী রহিমোন বেগম তাকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. মুনিরুল ইসলাম মুনির জানান, ওই মাদরাসা ছাত্রীর মায়ের দেয়া অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102