ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি চক্রের মূলহোতাসহ আটক ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে দিতেন তারা। আটক ব্যক্তিরা যেকোনো একটি আসল জাতীয় পরিচয়পত্রকে এডিট করে ছবি ও অন্যান্য তথ্য পরিবর্তন করে এসব ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করতেন।

মঙ্গলবার তাদের আটকের বিষয়টি র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়। আটক তিনজন হলেন- আব্দুর রহিম, আজিজুল করিম রাসেল ও তার স্ত্রী সেলিনা আক্তার।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে এমন একটি চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি ভুয়া জাতীয় পরিচয়পত্র, পাঁচটি ভুয়া নিকাহনামা, ১৫টি ভুয়া জন্মসনদ, সিটি কর্পোরেশনের ১৫টি খালি প্রত্যয়নপত্র, ১০টি ভুয়া প্রত্যয়নপত্র, ১৪টি বিভিন্ন ভুয়া সনদ, ১৫টি ভুয়া টিকা কার্ড, ১৫টি ভুয়া নাগরিক সনদের ফটোকপি, ১টি চট্টগ্রাম সিটি কর্পোরেশেনের সিল, ৮টি প্রশংসাপত্র ও ২৫টি জন্ম নিবন্ধনের আবেদনপত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট আলী আশরাফ তুষার জানান, আটক তিনজন রোহিঙ্গাদের ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করতেন। তাদের মধ্যে আজিজুল করিম রাসেল ও তার স্ত্রী সেলিনা আক্তার রোহিঙ্গাদের সঙ্গে যোগাযোগ করে তাদের জাতীয় পরিচয়পত্র তৈরি করে দেয়ার জন্য আব্দুর রহিমের কাছে নিয়ে আসতেন। আব্দুর রহিম যেকোনো একটি আসল জাতীয় পরিচয়পত্রকে এডিট করে ছবি ও অন্যান্য তথ্য পরিবর্তন করে এসব ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করতেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102