ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভুয়া বলে যেটা প্রচার হচ্ছে সেটি এই বিশ্ববিদ্যালয় নয়: মমতাজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

লোকসংগীতের জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ বেগম ভারতের তামিল নাড়ু প্রদেশের গ্লোবাল হিউম্যান পিস বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন।

দেশের সংবাদমাধ্যমগুলোতে এমন খবর প্রকাশের পর থেকে মমতাজের পাওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই দাবি করছেন ভারতে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি নামে বৈধ কোনো বিশ্ববিদ্যালয় নেই।

আবার অনেকে দাবি করেছেন, প্রতিষ্ঠানটি ডক্টরেট ডিগ্রি বিক্রি করে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে আলোচনা-সমালোচনা। এবার এ নিয়ে কথা বলেছেন দেশের ‘ফোক সম্রাজ্ঞী’ মমতাজ।

তিনি বলেন, আমার কাছে মনে হয় না বিশ্ববিদ্যালয়টি ভুয়া। আর ভুয়া বলে যে বিশ্ববিদ্যালয়ের নাম সামনে আসছে সেটি এই বিশ্ববিদ্যালয় নয়।

মমতাজ বলেন, প্রতিষ্ঠানটি প্রপার ওয়েতে আমাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। আমি সেখানে উপস্থিত হয়ে তা গ্রহণ করেছি। সেখানে অনেক মানুষ ছিলেন। আমার হাতে সম্মানসূচক ডিগ্রি তুলে দেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পি ম্যানুয়েল। চেন্নাইয়ের সাবেক জেলা জজ থিরু এজে মুরুগানানথাম ও তামিলনাড়ুর আধ্যাত্মিক ধর্মগুরু খলিফা মাস্তান সাহেবও একই সময়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। সেখানে উপস্থিত হয়ে আমার কাছে কোনোভাবেই বিষয়টি ভুয়া মনে হয়নি।

এরপর সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জনের অনুভূতি জানিয়ে তিনি বলেন, আমার জন্য এটা অনেক বড় পাওয়া। আমি ৩০ বছর ধরে মা-মাটির গান করে চলেছি, মানুষের সেবা করে যাচ্ছি। এই প্রাপ্তি আমাকে কাজ করতে আরও অনুপ্রাণিত করবে।

গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি জানায়, সারা পৃথিবীতে একমাত্র সঙ্গীত শিল্পী হিসেবে সাতশ’র বেশি অ্যালবামের রেকর্ড, সুদীর্ঘ ত্রিশ বছর যাবত বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরা, লোকজ সঙ্গীতকে আধুনিকায়ন করে সর্বমহলে গ্রহণযোগ্য করা, সমাজ সচেতনতামূলক নানামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত রেখে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন মমতাজ বেগম। এ কারণে তাকে সম্মানসূচক ‘ডক্টর অব মিউজিক’ ডিগ্রি প্রদান করা হয়।

#বার্তাবাজার

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102