ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভূতের ভয়ে ৯ বছর ধরে ফাঁকা জাপানের প্রধানমন্ত্রীর বাসভবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

ভূতের আতঙ্কে কাবু হয় ছোট-বড় সবাই। হোক সাধারণ মানুষ কিংবা প্রধানমন্ত্রী ভূতের ভয় সবারই থাকতে পারে। আর শুধুমাত্র সেই কারণের জন্যই ৯ বছর ধরে খালি রয়েছে জাপানের প্রধানমন্ত্রীর বাসভবন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, জাপানের প্রধানমন্ত্রীর বাসভবনের নাম সোরি কতেই। আর প্রায় এক দশক ধরে খালি পড়ে রয়েছে বিলাসবহুল এই ভবনটি। এখানে কেউ থাকার সাহস দেখায় না।

এই বাংলোর রক্তাক্ত ইতিহাস জানার চেষ্টা করে জানা যায়, ১৯৩২ সালে জাপানে সেনা বিপ্লবের চেষ্টা হয়েছিল। সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী কয়েকজন আধিকারিককে এই বিল্ডিংয়ে গুলি করে মারার নির্দেশ দেন। চার বছর পর আরো একবার সরকার পতন করার চেষ্টা হয়। সেবারও তৎকালীন প্রধানমন্ত্রীর বোনের জামাই সহ চারজনকে এই বিল্ডিংয়ে খুন করা হয়েছিল। এর পর থেকেই প্রধানমন্ত্রীর বাসভবনের বদনাম ছড়িয়েছে গোটা দেশে। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত থাকা প্রধানমন্ত্রী যুনিচিরো কাইজুমি এই বিল্ডিং থেকে ভূত তাড়ানোর জন্য একজন শিনটো পূজারীকে ডেকেছিলেন বলেও শোনা যায়।

জানা গেছে, ২৫ হাজার বর্গমিটার এলাকাজুড়ে রয়েছে এই বাংলো। এতে মোট ২৫ টি বিল্ডিং রয়েছে। এখানে জাপানের প্রধানমন্ত্রীর জন্য একটি কাঁচ ও স্টিলের বানানো অসাধারণ ঘর রয়েছে।

গত বছর সেপ্টেম্বর মাসে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সুগা। তার পর ৮ মাস কেটেছে। কিন্তু তিনি এখনো পর্যন্ত এই বাসভবনে একটি রাতও থাকেননি। তিনি ডাইট সদস্যের ডরমেটরি কোয়ার্টারে থাকেন। সোরি কোতেই বাংলো এই কোয়ার্টারের পাশেই।

মূলত এই বাসভবনের ইতিহাস হিংসায় মাখা। যার কারণে এই বাসভবনের বদনাম রয়েছে। অনেকে বলেন, এখানে খুন হওয়া ব্যক্তিদের প্রেতাত্মারা ঘুরে বেড়ায়। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ইয়শোহিদে সুগার জন্য এই বাসভবনকে ঘিরে থাকা জল্পনা আরো বেড়েছে।

জাপানের বিরোধী দলের নেতা ইউসিহিকো নোডা ২০১২ সাল পর্যন্ত এখানে ছিলেন। তিনি জানিয়েছেন, এই বাসভবন বছরের পর বছর ধরে খালি পড়ে রয়েছে। তবুও প্রতি বছর কোটি টাকা এই বাসভবন রক্ষণাবেক্ষণের জন্য খরচ হয়। এই টাকাটা পুরোপুরি অপচয় হয়ে বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ তার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102