ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভূমিকম্পে কাঁপলো সিলেট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী: সিলেটে প্রথমে দুই দফায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৭ মিনিটে প্রথম ও ১০টা ৫১ মিনিটে দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়।

এরপর আবার প্রায় ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে আরো তিনবার ভূমিকম্পে কেঁপে উঠে সিলেট। গণমাধ্যম সূত্রে জানা যায়, সিলেট আবহাওয়া অফিস তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা জানাতে পারেনি। ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

ঢাকা আবহাওয়া ও ভূমিকম্প অফিসের প্রধান আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম বলেন, শুধুমাত্র সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা কত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

সিলেট আবহাওয়া ও ভূমিকম্প অফিসের উচ্চ পর্যবেক্ষক মাহমুদুল হাসান সোহেল বলেন, সিলেটে দুফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা সব ডাটা ঢাকায় পাঠিয়েছি। তারা বিষয়টি বিশ্লেষণ করে জানাবেন। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাগো নিউজ

সিলেট নগরীর বালুচর এলাকার বাসিন্দা তামান্না আক্তার জানান , আমরা বাসার ভিতরেই ছিলাম হঠাৎ ভূমিকম্প অনুভব করেন। পরক্ষনেই পরপর আবারো তিনবার ভূমিকম্প অনুভূত হলে সবাই বাসা থেকে বের হয়ে রাস্তায় অবস্থান করেন । এসময় নিরাপদ আশ্রয়ে যেতে মানুষ বাসা থেকে বের হয়ে পড়েন । তবে ভূমিকম্পের তীব্রতা কতটুকু ছিল তা এখনো জানা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102