ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৩ বার পঠিত

সিরিয়ায় সংঘটিত ভূমিকম্প কবলিতদের জন্য বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি (২০২৩) সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দ্রুত মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তের ফলশ্রুতিতে বিমান বাহিনীর একটি সি-১৩০জে বিমান সিরিয়ায় পাঠানো হয়েছে।

সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সংখ্যক তাবু, কম্বল ও শুষ্ক খাবারসহ মোট ১১ টন ত্রাণসামগ্রী নিয়ে বিমান বাহিনীর ১৭ সদস্যের একটি দল ১০ ফেব্রুয়ারি সিরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহম্মদ মিশন কমান্ডারের দায়িত্ব পালন করছেন। বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নানের সার্বিক নির্দেশনায় মিশনটি পরিচালিত হবে।

সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার মুভমেন্টে উপস্থিত থেকে সহায়তাকারী দলকে বিদায় জানান।

সহায়তা দেওয়া শেষে সি-১৩০জে পরিবহন বিমানটি ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে ফিরে আসবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102