ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভূমিকম্পে বেঁচে যাওয়াদের সঙ্গে রমজানের প্রথম দিন কাটালেন এরদোগান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৫৯ বার পঠিত
এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান কাহরামানমারাস প্রদেশে ভূমিকম্পে বেঁচে যাওয়াদের সঙ্গে রমজানের প্রথম দিনটি কাটিয়েছেন।

বৃহস্পতিবার ভূমিকম্প-বিধ্বস্ত ওই প্রদেশে ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। খবর ডেইলি সাবাহর।

কারাকাসু জেলার কনটেইনার কমপ্লেক্সে বসবাসকারী ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে এরদোগান বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলো পুনর্গঠন ও পুনরুজ্জীবিত না হওয়া পর্যন্ত বিশ্রাম বা বিরতি নেই।

তিনি বলেন, ভুলে যাবেন না— যে কোনো জিনিস ভাগ করে নেওয়ার মাধ্যমে অনেক সুখ আছে। এই বোঝাপড়ার সঙ্গে আমরা রমজানকে ভূমিকম্পকবলিত এলাকার জন্য একটি সংহতি প্রচারে পরিণত করতে চাই।

তিনি আরও বলেন, সারা দেশের পৌরসভাগুলো তাদের রমজানের কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রেসিডেন্ট দেশটির দক্ষিণাঞ্চলে গত মাসে ব্যাপক ভূমিকম্পের কারণে সৃষ্ট ক্ষতি মেরামতের প্রতিশ্রুতি দিয়েছেন।

এরদোগান বলেন, বিশ্বে তুরস্ক ছাড়া আর কোনো দেশ নেই যে, এত অল্প সময়ের মধ্যে এত বড় অঞ্চলে এত মারাত্মক ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয়ে পুনর্গঠনের পর্যায়ে আসতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102