ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভূমির সীমানাকে কেন্দ্র করে জকিগঞ্জে মারামারি- থানায় অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জে বসতঘর নির্মাণ ও ভূমির সীমানা পিলারকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ নিয়ে জকিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে বসতঘর নির্মাণকারীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, জকিগঞ্জ পৌর এলাকার পশ্চিম বিলেরবন্দ গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে শিহাব আহমদ (৩২) পশ্চিম বিলেরবন্দে ১১ ডিসিমেল ভূমি ১৫ বছর আগে খরিদ করেন। সম্প্রতি সময়ে এ ভূমিতে পাকা ঘর নির্মাণ করতে সীমানা দেয়ালের কাজ শুরু করেন। তখন একই গ্রামের মোশাহিদ আলীর ছেলে মাতাব আহমদ মাতাই (৪০), ফখর উদ্দিন (৩৮), কবির আহমদ (৩৬) ও বদরুল ইসলাম (৩৪) বাঁধা দিয়ে সীমানার চিহ্নিত পিলার উপড়ে ফেলেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলছিলো। গত বুধবার আবারও মাতাব আহমদ মাতাই গংরা কাজে বাঁধ দিয়ে নির্মাণ সামগ্রী নিয়ে যায় এবং নির্মাণাধীন কাজ ভেঙ্গে ফেলে।

এ ঘটনায় ঐ দিন বিকেলে শিহাব আহমদ বাধাদানকারীদেরকে বিষয়টি জিজ্ঞেস করলে তারা কথা-কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্রো দিয়ে শিহাবকে মারধর করে। খবর পেয়ে তাকে উদ্ধারে বোন রত্না বেগম এগিয়ে আসলে রত্নাকেও মাহতাব আহমদ গংরা মারধর করে শ্লীলতাহানি ঘটিয়ে স্বর্ণের চেইনসহ নগদ অর্থ নিয়ে যায় বলে অভিযোগে দাবী করেন শিহাব আহমদ।

এ ঘটনায় শিহাব আহমদ বাদী হয়ে বৃহস্পতিবার মোশাহিদ আলীর ৪ ছেলেকে আসামি করে জকিগঞ্জ থানায় অভিযোগ দাখিল করে আইনী সহায়তা কামনা করছেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার এসআই মুহিত মিয়া জানান, ভূমির সীমানা নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102