ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভেঙেই চলেছে ফরিদপুরের মধুমতি নদীর পাড়, হুমকিতে ৭টি গ্রাম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৫১ বার পঠিত
ফরিদপুর

ভেঙেই চলেছে ফরিদপুরের মধুমতি নদীর পাড়। বিলীন হচ্ছে বসতবাড়ি আর ফসলিজমি। ঝুঁকিতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বসতবাড়িসহ ৭টি গ্রাম। ফাটল দেখা দিয়েছে কুমার নদী সংলগ্ন বেড়ি বাঁধ সড়কেও। আর মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর ভাঙন হুমকিতে স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠানসহ শতাধিক স্থাপনা।

নদী ভাঙনের হুমকিতে ফরিদপুরের কামারখালী বাজার সংলগ্ন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বসত বাড়ি আর স্মৃতি জাদুঘর। যেকোন সময় চলে যেতে পারে নদীগর্ভে। এছাড়াও বন্যার পানি কমতে শুরু করার পর থেকে প্রতিদিনই মধুমতি নদীর ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, রাস্তা-ঘাট আর বসত ভিটা। যাতে হুমকিতে ৭টি গ্রাম।

ফাটল দেখা দিয়েছে কবি জসিমউদ্দিনের বাড়ি থেকে চুনাঘাটা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কে। স্থানীয়দের অভিযোগ, দুবছর ধরে কুমার নদী অপরিকল্পিত খননের ফলেই ঝুঁকির মুখে সড়কটি।

এদিকে কালীগঙ্গা নদীর পানি কমার সাথে সাথেই মানিকগঞ্জের ঘিওর উপজেলায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরইমধ্যে বিলীন হয়েছে বালিয়াখোড়া উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েকটি কক্ষ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102