ads
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩১ বার পঠিত

ভোলায় বাড়ির পাশের পুকুরে ডুবে রেহানা আক্তার (৫) ও জ‌াহিদুল ইসলাম (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) দুপুর ১টার দিকে সদর উপজেলার দক্ষিণ ইলিশা গ্রামের হামিদ উল্লাহ হাজি বাড়িতে এ ঘটনা ঘটে।

রেহানা আক্তার ওই গ্রামের আব্দুর রহমান খোকনের মেয়ে ও জাহিদুল ইসলাম একই বাড়ির মো. জসিমের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দুপুরে রেহানার মা তানিয়‌া বেগম ও জাহিদুলের মা পেয়ারা বেগম ঘরে রান্নার কাজে ব‌্যস্ত ছিলেন। ওই সময় দুই শিশু বাড়ির উঠানে খেলাধুলা করছিল। পরে স্বজনদের অগোচরে বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ শিশুদের না দেখে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করেন। সেখান থেকে তাদের ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে এসআই মো. ফরিদ শেখ বলেন, কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102