ads
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলায় সেপটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩৪ বার পঠিত

ভোলায় নতুন নির্মাণাধীন সেপটিক ট্যাংকের কাজ করতে নেমে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৫ জুন) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক (৫০) সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পন্ডিতের হাট এলাকার তজু ব্যাপারীর ছেলে ও জসিম (৩৫) একই এলাকার কালু মিয়ার ছেলে।

এ ঘটনায় আহত হন মো. শাহাবুদ্দিন (২৯) ও মো. কবির (৩৫)।

প্রত্যক্ষদর্শী মো. আলাউদ্দিন বলেন, সকালের দিকে আব্দুল মালেকের বাড়ির নির্মাণাধীন নতুন সেপটিক ট্যাংকে সেন্টারিংয়ের কাজ করতে মিস্ত্রি জসিম ভেতরে প্রবেশ করেন। মিস্ত্রির সঙ্গে মালেকও ট্যাংকে নামেন। এসময় বিষাক্ত গ্যাস ক্রিয়ায় তারা চিৎকার শুরু করেন। তাদের বাঁচাতে শাহাবুদ্দিন ও কবিরও ভেতরে ঢুকলে সবাই বিষাক্ত গ্যাস ক্রিয়ায় আক্রান্ত হন।

পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।

ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আমানুল্লাহ্ জানান, সেপটিক ট্যাংকে দুর্ঘটনায় চারজনেক হাসপাতালে আনা হয়। এদের মধ্যে আব্দুল মালেক ও মো. জসিম নিহত হয়েছেন। এছাড়াও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন মো. শাহাবুদ্দিন ও মো. কবির।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনিসুল রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় ট্যাংকের ভেতর থেকে চারজনকে উদ্ধার করেন সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে দুজন নিহত হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102