ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভেড়া পেল সিলেটের হাওর অঞ্চলের দুই শতাধিক পরিবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২৮ বার পঠিত

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের হাওর অঞ্চল এলাকায় বসবাসরত দুই শতাধিক অসহায়, দরিদ্র পরিবারের মধ্যে দুটি করে ভেড়া সরকারিভাবে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ আয়োজিত সুফলভোগী খামারিদের মাঝে ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

বক্তব্যে এমপি হাবিব বলেন, সরকার দেশের হাওর অঞ্চলে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নত ও পুষ্টির চাহিদা পূরণ এবং তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ভেড়া, ছাগল, গরু, হাঁস-মুরগি বিতরণ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় হাজার হাজার গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। এ ছাড়া অন্ন, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসার উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জামিল আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খসরু, প্রচার সম্পাদক হাজী এনাম, মাইজগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জুবেদ আহমদ চৌধুরী শিপু, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহিন।

বক্তব্য দেন- যুবলীগ নেতা মিজানুর রহমান বাবেল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম নিমু, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহ।

শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ডা. ইকবাল হোসেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102