ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভৈরবে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৫০ বার পঠিত

কিশোরগঞ্জের ভৈরবে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত সোমবার রাতে ওই নারী বাদী হয়ে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলাটি করেন।

অভিযুক্তরা হলেন পৌর শহরের আমলাপাড়া এলাকার শফিকুল (৩৫) এবং একই এলাকার আবুল মিয়া (৩৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী শহরে একটি পলিথিন কারখানার শ্রমিক। তিনি গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে কারখানায় যাওয়ার পথে আমলাপাড়া এলাকা থেকে তাকে জোরপূর্বক ধরে নিয়ে একটি কয়েল কারখানার নির্জন কক্ষে ধর্ষণ করেন শফিকুল। এ সময় ধর্ষণে সহায়তা করেন আবুল মিয়া। ধর্ষণের পর তাকে হুমকি দিয়ে তারা বলেন, এই ঘটনা কাউকে জানালে এর পরিণাম ভালো হবে না।

পরে ওই নারী স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। এরপর রাতেই থানায় গিয়ে দুজনের বিরুদ্ধে মামলা করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, ধর্ষণের ঘটনায় ওই নারী বাদী হয়ে দুজনের বিরুদ্ধে গতকাল রাতে একটি মামলা করেন। মামলা করার পর পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে। ধর্ষিতা নারীকে আজ মঙ্গলবার ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102