ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভৈরবে মেঘনায় তলিয়ে যাওয়া মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত
মেঘনা নদী, ভৈরব

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে তলিয়ে যাওয়া মাদ্রাসাছাত্র হাফেজ রাফিদ হাসান মাহি (১৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে নৌ-পুলিশের সহায়তায় নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চর বেগমাবাদ এলাকার একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মাহির ভগ্নিপতি ডা. ইমরান জানান, ঘটনার পর থেকে তারা ভৈরবসহ পাশের নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরীপুর, আলগী ইত্যাদি এলাকায় মেঘনার বিভিন্ন পয়েন্টে নৌকা নিয়ে অনুসন্ধান চালান। কিন্তু মাহির লাশের সন্ধান তারা করতে পারেননি। ঘটনার ৮দিন পর স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে নৌ-পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।

রাফিদ হাসান মাহি ভৈরব সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ রোড এলাকার ব্যবসায়ী নূরুল আমিন মজুমদারের ছেলে। তিনি রানীর বাজার শাহী মসজিদ পরিচালিত হাজী জনাব আলী আদর্শ ফোরকানিয়া মাদ্রাসার হাফেজ বিভাগের শেষবর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের দিন রবিবার সকাল ৬টার দিকে মাহি তার বাবা নূরুল আমিন মজুমদারের সাথে মেঘনা নদীর ভৈরব বাজার লোহাঘাট এলাকায় গোসল করতে যায়। সাঁতার না জানালেও ঘাটের সিঁড়িতে গোসল করার এক পর্যায়ে তলিয়ে যায় সে।

বিষয়টি টের পেয়ে মাহির বাবা তাৎক্ষণিক ঘাটের লোকজনদের নিয়ে ছেলের সন্ধান করে ব্যর্থ হয়ে ভৈরব বাজার নদী ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর ডুবুরিদল ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়েও মাহির সন্ধান করতে পারেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102