ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভৈরব নদ থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

খুলনার দিঘলিয়া উপজেলায় ভৈরব নদ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সেনহাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নিপুণ বোস বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভৈরব নদের তীর থেকে অজ্ঞাত এ তরুণীর মরদেহ উদ্ধার করেছি। ওই তার পরনে বোরকা, মুখ খোলা। শরীরের কোথাও আঘাতের চিহ্ন আছে কিনা, ময়নাতদন্তের রিপোর্ট না পেলে বোঝা মুশকিল। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ চৌধুরী বলেন, এখনো পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। লাল রঙের সালোয়ার ও বোরখা পরিহিত তরুণীর বয়স ২২ থেকে ২৪ বছরের মধ্যে হতে পারে। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য দেশের সব থানায় ছবি পাঠানোর প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102