ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোগান্তিবিহীন পুলিশিং সেবা নিশ্চিতে পুলিশ সদস্যরা বদ্ধপরিকর- এএসপি আরিফুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ-সোনাতলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেছেন, পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশিং সেবা এক অনন্য মাত্রায় পৌঁছে যাচ্ছে যা দিন দিন আরো সফলতা পাবে। জনগণকে ভোগান্তিবিহীন এবং হয়রানীমুক্ত পুলিশিং সেবা দিতে পুলিশ সদস্যরা বদ্ধপরিকর এবং সুসংগঠিত।
শনিবার সকালে বগুড়া সোনাতলা থানার আয়োজনে উপজেলার পাকুল্লা ইউনিয়নের পদ্মপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার সভাপতিত্বে এবং সার্বিক ব্যবস্থাপনায় সমাবেশে এএসপি আরিফ আরো বলেন, শিবগঞ্জ ও সোনাতলা থানা এলাকায় কোন সাধারণ মানুষ যদি পুলিশিং সেবা পেতে হয়রানির শিকার হয় তাহলে যেন তাকে সরাসরি অবগত করে। মাননীয় আইজিপির বিট পুলিশিং এর মাধ্যমে জনবান্ধব পুলিশিং এর স্বপ্ন এবং বগুড়ায় জেলা পুলিশ সুপারের নিরলস শ্রম কে স্বার্থক করতে সর্বদা স্বচ্ছ এবং দ্রুত সেবা পৌঁছে দেয়ারও চ্যালেঞ্জ করেন এই কর্মকর্তা। সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সোনাতলা থানার ওসি (তদন্ত) কামাল হোসেন, পাকুল্লা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, সোনাতলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শাহীদুল বারী খান রব্বানী, বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, তাজুল ইসলাম, বিট ইনচার্জ আলমগীর হোসেন প্রমুখ। স্বাস্থ্যবিধি মেনে সমাবেশে শিক্ষক, অভিভাবক, ইমাম, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ এলাকার নানা শ্রেণীপেশার প্রায় ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102