ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোটকেন্দ্র দখল করতে না দেওয়ায় পুলিশের ওপর হামলা, আহত ২

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৮৫ বার পঠিত

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোটকেন্দ্র দখল করে সিল মারতে না দেওয়ায় চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় ছোড়া ইট পাটকেলে আহত হয়েছে দুই পুলিশ সদস্য। ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়ি।

আহত দুই পুলিশ সদস্য হলেন, কনস্টেবল শামীম ও সাদ্দাম হোসেন। বুধবার (৮ মে) দুপুর সাড়ে তিনটার দিকে হোসেন্দী উচ্চ বহুমুখী বিদ্যালয় কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, ভোটকেন্দ্র দখল করে ব্যালটে সিল মারা এবং ব্যালট ছেড়ার অভিযোগে দুপুর দুইটা থেকে হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে প্রশাসন। দেড় ঘণ্টা পরে সাড়ে তিনটার দিকে ভোট গ্রহণ চালু করা হলে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের সমর্থকরা জোরপূর্বক কেন্দ্রে প্রবেশের দখল করার চেষ্টা করে। এ সময় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। হামলাকারীদের ছোড়া ইটের আঘাতে আহত হয় দুই পুলিশ সদস্য। আত্মরক্ষার্থে পুলিশ এবং বিজিবি সদস্যরাও পাল্টা গুলি করে। এ সময়ের রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। আতঙ্কিত হয়ে মানুষ দোকানপাট বন্ধ করে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে।

বিষয়টি সম্পর্কে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। যারা পুলিশের উপর হামলা চালিয়েছে তাদের সমচিত জবাব দেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102