ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোটারশূন্য রাজধানীর তিতুমীর কলেজ কেন্দ্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২৭ বার পঠিত
ভোটার শূন্য রাজধানীর তিতুমীর কলেজ কেন্দ্র

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ। সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে।

কেন্দ্রটিতে পুরুষদের জন্য দুটি ও নারীদের জন্য আলাদা তিটি ভোটকক্ষ রয়েছে। কিন্তু সকাল থেকেই এখানে ভোটার উপস্থিতি হাতে গোনা কয়েকজন। কোনো কোনো ভোটকক্ষ একেবারেই ফাঁকা, নেই ভোটার।

কেন্দ্রটিতে মোট ৬ হাজার ৮৭৩ জন ভোটার রয়েছেন। এরমধ্যে নারী ভোটার ৩ হাজার ১২৪ জন, পুরুষ ৩ হাজার ৭৪৯ জন। কেন্দ্রটিতে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও নারী ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। সকাল ৯টা পর্যন্ত তিন-চারটি ভোট পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক এজেন্ট বলেন, আমরা সকাল থেকে বসে আছি। এক ঘণ্টায় মনে হয় ৩ থেকে ৪ জন ভোটার ভোট দিয়েছেন।

কেন্দ্রটিতে পুরুষ ভোটারদের জন্য রয়েছে দুটি ভোটকক্ষ। এর মধ্যে ৮৪ নং কক্ষে এক হাজার ৯০৫ জন এবং ৮৫ নং কক্ষে এত হাজার ৮৪৪ জন ভোটার রয়েছেন। পুরুষ ভোটার কক্ষে এক ঘণ্টায় কত ভোট পড়েছে সে বিষয়ে দায়িত্বরত কর্মকর্তারা নির্দিষ্ট করে বলতে না পারলেও ৩০ থেকে ৫০টি ভোট পড়তে পারে বলে জানান তারা।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102