ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোটার তালিকায় রোহিঙ্গা, ৩৩ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তির অভিযোগে কথিত মা-বাবা ও দালালসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ।

মামলা সূত্রে জানা যায়, রোববার (৩ জানুয়ারি) নাইক্ষ্যংছড়ি উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার দায়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার (০৪ জানুয়ারি) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউপির তুমব্রু এলাকার বাসিন্দা মহিউদ্দিন চৌধুরী (২৮), ক্যাম্প পাড়ার আবছার কামাল (৪২), রেজু আমতলী পাড়ার হামিদ হোছেন (২৭), রেজু আমতলী পাড়ার মোহাম্মদ রশিদ (২৬), রেজু আমতলী পাড়ার নুর আলম (২৫) ও আলী হোছন (৩০)।

সোমবার (০৪ জানুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন জানান, মিথ্যা তথ্য দিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হওয়া ও রোহিঙ্গাদের সহযোগিতার অভিযোগে কথিত মা-বাবা পরিচয়দানকারী ব্যক্তি এবং দালাল চক্রসহ ৩৩ জনের নামে মামলা হয়েছে।

ওসি জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ বাদী হয়ে ৪২০/৩৪ ধারায় পেনাল কোড তৎসহ ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৪ধারা তৎসহ ভোটার তালিকা আইন, ২০০৯ এর ১৮ ধারা তৎসহ জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ এর ১৪ধারায় গত ২০২০ সালের ৩১ ডিসেম্বর মামলা দায়ের করেন তিনি।

মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

প্রসঙ্গত, বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা মিয়ানমারের নাগরিক রোহিঙ্গারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে আসছে বলে অভিযোগ আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102