ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোটের আগেই জয় লাভ করলেন আওয়ামী লীগ প্রার্থী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

আসন্ন পঞ্চম ধাপের নির্বাচনে শিবচর পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আওলাদ হোসেন খানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ শুক্রবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দকালে রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন।

জানা যায়, পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি শিবচর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন নির্বাচন কমিশন। এ সময় মেয়র পদে কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আওলাদ হোসেন খানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এ নির্বাচনে ৪৮টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় ৯ হাজার ১৭ জন নারী, ৮ হাজার ৯৬১ জন পুরুষ ভোটারসহ মোট ১৭ হাজার ৯৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, পৌরসভার নির্বাচনে মেয়র পদে কোনো প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত করা হয়েছে। কাউন্সিলর পদে এ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ থেকে তারা আচরণবিধি মেনে প্রচারণা করতে পারবেন। কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরনবিধি ভঙ্গের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102