ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোট দিয়ে যা বললেন ডিপজল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২
  • ৫১ বার পঠিত

শুক্রবার সকাল সোয়া ৯টা থেকে শুরু হয়েছে বহুল আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ। এবার নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি ইলিয়াস কাঞ্চন নিপুণদের এবং অন্যটি মিশাসওদাগর ও জায়েদ খানদের।

মিশা-জায়েদ প্যানেল থেকে গতবারের মতো এবারও সহসভাপতি পদে নির্বাচন করছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের অত্যন্ত ভয়ংকর খল অভিনেতা এবং বর্তমান সময়ের নায়ক-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। শুক্রবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পরই তিনি নিজের ভোট দেন।

ভোট দেওয়ার পর এফডিসিতে দায়িত্বরত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিপজল জানিয়েছেন, তিনি এবং তার প্যানেল জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ডিপজল জানান, এবারের নির্বাচনের পরিবেশ বেশ সুন্দর। শিল্পীরা আসতে শুরু করেছেন সকাল থেকেই। শান্তিপূর্ণ ভাবেই ভোটগ্রহণ চলছে।’

কেন নির্বাচনে দাড়লেন- এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন, ‘চলচ্চিত্রের মানুষের জন্য সবসময় কাজ করে গিয়েছি। আগামীতেও করব। সেই কাজটি আরও সুন্দরভাবে করার জন্যই নির্বাচন করা। পাশাপাশি নিজেকে শতভাগ যোগ্য মনে করি নির্বাচন করার জন্য।’

এই অভিনেতা গতবারের নির্বাচনেও মিশা-জায়েদ প্যানেল থেকে প্রার্থী হয়েছিলেন। দাঁড়িয়েছিলেন সহসভাপতি পদে। জয়ও পেয়েছিলেন। এবারও তিনি একই পদে নির্বাচন করছেন। তাদের প্যানেল থেকে সহসভাপতি পদে আরও এক প্রার্থী চিত্রনায়ক রুবেল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102