ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোট বর্জনে নতুন কর্মসূচি ঘোষণা করল কর্নেল অলির এলডিপি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ১০৪ বার পঠিত

একতরফা দ্বাদশ নির্বাচন বর্জনে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি জানান, অসহযোগ কর্মসূচির অংশ হিসেবে ২, ৩ ও ৪ জানুয়ারি লিফলেট বিতরণ করবে এলডিপি।

সোমবার এক বিবৃতির মাধ্যমে কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এ কর্মসূচি ঘোষণা করেন।

অলি বলেন, বিএনপির সমর্থনে সারা দেশে এলডিপির নেতাকর্মীরা ৭ জানুয়ারির নির্বাচন বাতিল, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, বিরোধী দলের নেতাকর্মীদের নামে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার, মিথ্যা সাজা বাতিল, গায়েবি মামলা বন্ধ, বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে ২, ৩ ও ৪ জানুয়ারি লিফলেট বিতরণ করবে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচন বন্ধ করুন। নির্বাচন বন্ধ করে নতুনভাবে আলাপ-আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার দিন। সবার সঙ্গে বসুন। তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করুন এবং নতুনভাবে নির্বাচনের ব্যবস্থা করুন।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই মুক্তিযোদ্ধা বলেন, সমগ্র জাতির পক্ষ থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কাছে অনুরোধ করবো, আল্লাহর ওয়াস্তে এই খেলা বন্ধ করুন। দেশকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করুন, দেশকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করুন, দেশকে রক্তারক্তির হাত থেকে রক্ষা করুন। আপনি নির্বাচন করলেও আপনার পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না। কারণ অর্থনীতি যে পর্যায়ে পৌঁছেছে, আপনি কিংবা আপনার সরকারের পক্ষে এই অর্থনীতিকে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে না। আপনার এবং আপনার দলের ওপর জনগণের কোনো আস্থা নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102