ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোট শেষ তুরস্কে, চলছে গণনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৫৪ বার পঠিত

তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। রবিবার (১৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এর আগে স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, এবারের নির্বাচনে রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিকদারোগলু এবার তাকে তীব্র চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

এদিকে ভোট গণনা শুরু হলেও সংবাদমাধ্যমে ফলাফল প্রকাশিত হবে শেষ রাতের দিকে। তবে আনুষ্ঠানিক ফল জানতে তিন দিন সময় লাগতে পারে। তুরস্কের নির্বাচনে কোনও বুথফেরত জরিপের ফল প্রকাশ করা হয় না।

এবার প্রাক-নির্বাচন জনমত জরিপে এরদোয়ানের চেয়ে সামান্য এগিয়ে ছিলেন কিলিকদারোগলু। তিনি ছয় দলের বিরোধী দলীয়জোট থেকে নির্বাচন করছেন। মধ্যবাম ও সেক্যুলার রিপাবলিকান পিপল’স পার্টি বা সিএইচপির নেতা ৭৪ বছর বয়সী এই নেতা।

তুরস্কের নির্বাচনে এবার ভোটারের সংখ্যা ৬ কোটি ৪০ লাখের বেশি। প্রেসিডেন্ট নির্বাচনে কোনও প্রার্থীকে জয়ী হতে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হয়। কোনও প্রার্থী যদি ৫০ শতাংশের বেশি ভোট না পান তাহলে শীর্ষ দুই প্রার্থী দুই সপ্তাহ পর আবার ভোটের লড়াইয়ে নামবেন। এ বছর দ্বিতীয় ধাপের ভোট ২৮ মে অনুষ্ঠিত হতে পারে।

আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, ভোটে কোনও নিরাপত্তা লঙ্ঘন বা অনিয়মের খবর পাওয়া যায়নি। তবে ভোটকেন্দ্রে হার্ট অ্যাটাকের কারণে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের একজন ভোট পর্যবেক্ষক ও দুইজন ভোটার।

এবারের নির্বাচনে ২৪টি রাজনৈতিক দল এবং ১৫১ জন স্বতন্ত্র প্রার্থী ৬০০ সদস্যের তুরস্কের পার্লামেন্ট আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে শেষ মুহূর্তে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মুহাররেম ইনসে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102