দৈনিক ভোরের কাগজের সহ-সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী মারা গেছেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে সকালে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ডিএসইসির বার্ষিক সাধারণ সভার উদ্দেশ্যে বাসা থেকে বের হন তিনি, এ সময় বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। পরে রাজধানীর মালিবাগ খিদমাহ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোরের কাগজ ভবনে তার প্রথম এবং পরে জাতীয় প্রেসক্লাবে জানাজা হয়। এরপর মরদেহ গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে নিয়ে দাফন করা হবে। এই সহ-সম্পাদক স্ত্রীসহ এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিকদের মধ্যে।
তিনি ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছিলেন।