ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোরের কাগজ সম্পাদক-প্রকাশকের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৫২ বার পঠিত

দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও প্রকাশক সাবের হোসেন চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লায় ১০ কোটি টাকার মিথ্যা মানহানি মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে সাভার ও আশুলিয়ার সাংবাদিকরা।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে সাভার প্রেসক্লাবের সামনে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এই কর্মসূচিতে অংশ নেন।

এ সময় তারা ভোরের কাগজের সম্পাদক, প্রকাশক ও প্রতিনিধিসহ পাঁচজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানান।

মানববন্ধনে আরটিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়া বলেন, সম্পাদক শ্যামল দত্তসহ অন্যান্য সাংবাদিকদের যেভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না। সত্য প্রকাশে আমরা সবসময় বদ্ধপরিকর। সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য বলেন, অনুসন্ধানী তদন্তে কুমিল্লায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী নাম তালিকায় এসেছে। সেই মাদক ব্যবসায়ী সাংবাদিকদের আইকন শ্যামল দত্তসহ পাঁচজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মিথ্যা মানহানি মামলা করেছেন।

অথচ শ্যামল দত্ত দেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সবসময় সোচ্চার ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102