মঙ্গলবার (২৯ জুন) ভোরে জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল।
তবে সরাসরি ঢাকা থেকে জিম্বাবুয়ে যেতে পারছে না বাংলাদেশ। প্রথমে কাতার এয়ারওয়েজে দোহা, এরপর সেখান থেকে হারারে যাবে টাইগাররা। সেখানে দলের সাথে যোগ দেবেন সাকিব আল হাসান ও বিদেশি কোচিং স্টাফরা।
তবে নতুন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ দোহাতেই দলের সঙ্গী হবেন। ১ দিন কোয়ারেন্টিনের পর করোনা নেগেটিভ আসলে অনুশীলন করতে পারবে বাংলাদেশ দল। ৭ জুলাই মাঠে গড়াবে সিরিজের একমাত্র টেস্ট। তার আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।