ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৩২ বার পঠিত

ভোলার চরফ্যাসনে বৈদ্যুতিক মাছ ধরার ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে সুফিয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দক্ষিণ আইচা থানার চরমানিকার ইউনিয়নের দৌলতপুর গ্রামের বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুফিয়া একই এলাকার সালামত কবিরাজের স্ত্রী।

স্থানীয়রা জানায়, প্রতিবেশী সফিজল মাঝির ছেলে হাসান মাছ শিকারের জন্য রাতে পুকুরে বৈদ্যুতিক ফাঁদ বসায়। সকালে বৃদ্ধা সুফিয়া বেগম পুকুর থেকে মাটি আনতে গেলে ওই ফাঁদে বিদ্যুৎপিষ্ট হয়ে গুরুতর আহত হন। এসময় স্বজনরা তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারে কাছে হস্থান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102