ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩৪ বার পঠিত

ড্রিল মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্টুডিও ব্যবসায়ীর মৃত্যু।

ভোলার দৌলতখানে ড্রিল মেশিন দিয়ে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল (২৮) নামে এক স্টুডিও ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার পৌর ৭ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল উপজেলা চরখলিফা ইউনিয়নের সরদার আলী বেপারী বাড়ির মৃত আব্দুল মন্নান মিয়ার ছেলে। তিনি দৌলতখান পৌর শহরের দক্ষিণ মাথা এলাকার সাজ স্টুডিও নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ভাড়া বাড়িতে ড্রিল মেশিন দিয়ে দেয়ালে কাজ করছিলেন রুবেল। এ সময় ওই মেশিনের তারে বিদ্যুতায়িত হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102