ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলায় সড়কে গাছ ফেলে-টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩১ বার পঠিত

ভোলায় অবরোধের সমর্থনে সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত ভোলার চরনোয়ারবাদ ও চৌমুহনী এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এসময় হাতে লাঠি-সোটা নিয়ে তাদের সড়কে অবস্থান নিতে দেখা গেছে।


এদিকে খবর পেয়ে পুলিশ ও কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ওই স্থানে গিয়ে অবস্থান নিলে নেতাকর্মীরা সরে যান। পরে পুলিশ ও কোস্টগার্ড জ্বলন্ত টায়ার নিভিয়ে ও সড়ক থেকে গাছ এবং ইটে সরিয়ে সড়ক পরিষ্কার করে দেন।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশিদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করছে।

অন্যদিকে সকাল সাড়ে ১০টা থেকে ভোলার শহরে সড়কের পাশের দোকান-পাটগুলো খুলেছে। এছাড়াও ভোলা-চরফ্যাশন সড়ক দিয়ে যাত্রীবাহী-বাসসহ সব ধরনের যানবাহনও চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102