ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলার চরফ্যাশনে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মাদ্রাসাছাত্রসহ নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৬ বার পঠিত

ভোলার চরফ্যাশন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মো. সিয়াম (১৫) ও জিহাদ (১৪) নামে দুই মাদ্রাসাছাত্র এবং কামরুল মুন্সী (২১) নামে এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার বিকালে উপজেলার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয়ের সামনের সড়কে ও উপজেলার শশীভূষণ থানাধীন কলমি ইউনিয়নের আঞ্জুরহাট চৌমুহনী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম ভোলা সদর উপজেলার ঘুইংগার হাট এলাকার মো. মনির হোসেনের ছেলে এবং নিহত ট্রাক্টরচালক কামরুল মুন্সী চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের আমির হোসেন মুন্সীর ছেলে।

নিহত জিহাদ ও আহত সিফাত চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

চরফ্যাশন থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, মো. সিয়াম ও জিহাদ বাইসাইকেল চালিয়ে চরফ্যাশন বাজারের দিকে যাচ্ছিল। সাইকেলের পেছনে সিফাত বসেছিল।

ঘটনাস্থলে সাইকেলটির সঙ্গে একটি অটোরিকশার ধাক্কা লেগে সাইকেল থেকে সিয়াম ও সিফাত সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। গুরুতর আহত সিফাত ও জিহাদকে বরিশাল হাসপাতালে নেওয়ার পথে রাস্তায়ই মারা যায় জিহাদ।

অন্যদিকে শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, আঞ্জুরহার বাজার থেকে শশীভূষণ বাজারে ট্রাক্টর নিয়ে আসছিলেন চালক কামরুল । পথে চৌমুহনী বাজার এলাকায় সড়ক থেকে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়লে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান কামরুল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102