ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলার ঢালচর ইউপি নির্বাচন স্থগিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩১ বার পঠিত

ভোটার তালিকা পুর্নবিন্যাস না থাকায় ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ইউনিয়নের ভোটগ্রহণ বন্ধ থাকবে।

তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর এ ইউনিয়নের ভোট গ্রহণের কথা ছিল।
সোমবার (০১ নভেম্বর) সকালে জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল-মামুন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তৃতীয় ধাপে চরফ্যাশনের আটটি ইউপির ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু একটি ইউপি (ঢালচর) ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাই সাতটি ইউপিতে ভোটগ্রহণ হবে। গত ২৮ অক্টোবর এ সংক্রান্ত একটি আদেশ আমরা হাতে পেয়েছি।

আলাউদ্দিন আল-মামুন আরও বলেন, ঢালচরের ভোটার তালিকা পুনবিন্যাস নতুন গ্যাজেট অনুযায়ী হয়নি। তাই ভোটগ্রহণ স্থগিত করেছে ইসি।

এদিকে, হঠাৎ করেই ভোটগ্রহণ স্থগিত হওয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই হতাশায় পড়েছেন। নির্বাচনী এলাকায় নেই ভোটের আমেজ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102