ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলার দুই পৌরসভায় আ.লীগ মেয়র প্রার্থীর জয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

উৎসব মুখর পরিবেশে ভোলা সদর ও চরফ্যাসন পৌরসভার নির্বাচন শেষ হয়েছে। এতে বিপুল ভোটের ব্যবধানে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান। অপরদিকে চরফ্যাসন পৌরসভায় নৌকা প্রতীকে প্রথামবার মেয়র নির্বাচিতন হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোঃ মোরশেদ।
সংবাদ সম্প্রসারন
পঞ্চম পর্যায়ে রবিবার ভোলার ২টি পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।

আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান নৌকা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির হারুন অর রশিদ ট্রুমেন ধানের শীষ প্রতিকে পেয়েছেন ২ হাজার ৩৪ ভোট। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলণ প্রার্থী আতাউর রহমান হাতপাখায় পেয়েছেন ১ হাজার ১০৮ ভোট।

এদিকে চরফ্যাসন পৌরসভায় নৌকা প্রতীকে আওয়ামী লীগ সমর্থিত মোঃ মোরশেদ পেয়েছেন ১৪ হাজার ৯২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সতন্ত্র প্রার্থী শরীফ হোসেন পেয়েছেন ৭৮৮ ভোট। এছাড়া ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবির পেয়েছেন ৭৪৩ ভোট।

এদিকে ভোলা পৌরসভা কাউন্সিল পদে ১নং ওয়ার্ডে মঞ্জুরুল আলম, ২নং ওয়ার্ডে মিজানুর রহমান, ৩নং ওয়ার্ডে ছালাউদ্দিন লিংকন, ৪নং ওয়ার্ডে আসাদ হোসেন জুম্মান, ৫নং ওয়ার্ডে এফরানুর রহমান মিথুন মোল্লা, ৬নং ওয়ার্ডে মোঃ ওমর ফারুক, ৭নং ওয়ার্ডে মোঃ শাহে আলম, ৮নং ওয়াার্ডে নাছির উদ্দিন হেলাল ও ৯নং ওয়ার্ডে মাইনুল ইসলাম শামীম, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে জোছনা ইয়াছমিন, সামছুন নাহার সোনিয়া ও রাজিয়া সুলতানা নির্বাচিত হয়েছেন।

প্রথম বারের ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত এ নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলারক্ষা বাহিনীর পাঁচ স্তরের নিরাপত্তা বেস্টুনি ছিল। কোন প্রকার সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102