ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলার দৌলতখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৩৫ বার পঠিত

ভোলার দৌলতখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সাবেক ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার খায়েরহাট রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. আবুল কালাম (৪৫) ও মো. আলম (৪০)। আবুল কালাম দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও আলম ওই গ্রামের মো. সিদ্দিকের ছেলে। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত।

পুলিশ ও স্থানীয়রা জানান, আবুল কালাম ও আলমসহ আরও একজন মোটরসাইকেল নিয়ে দৌলতখানে যাচ্ছিলেন। পথে খায়েরহাট রাস্তার মাথা পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলে যুবদল নেতা আলম নিহত হন। গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. জাকির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102