ads
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলার লালমোহনে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৮ বার পঠিত

ভোলার লালমোহনে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়।

আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। চেয়ারম্যান মুরাদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে পাঠান।

চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ বলেন, সকালে জেলেদের পুনর্বাসনের চালের স্লিপ বিতরণ করতে ইউনিয়ন পরিষদে যান তিনি। পরে সেখানে ইউপি সদস্য আলম, শামিম, লাইজু, পারভেজ ও শাকিলের ইন্ধনে তাদের লোকজন চালের স্লিপ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে অতর্কিত হামলা চালায় তারা।

অভিযুক্ত ইউপি সদস্যদের মধ্যে মো. শাকিল নামের একজন জানান, মোতালেব ব্যাপারী নামের এক জেলের কাছ থেকে চালের স্লিপের বিনিময়ে টাকা দাবি করেন চেয়ারম্যান। ওই ব্যক্তি টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করতে শুরু করেন চেয়ারম্যান মুরাদ।

ভুক্তভোগী মোতালেব তার স্বজনদের এ খবর জানালে তারা এসে চেয়ারম্যানের ওপর হামলা চালান। এ সময় তাদের সঙ্গে ইউনিয়নের বিভিন্ন সুযোগ-সুবিধা বঞ্চিত জেলেরাও হামলায় অংশ নেন।

লালমোহন থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102