ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলায় কলেজছাত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

ভোলার চরফ্যাশনে এক কলেজছাত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপ করেছে দুই দুষ্কৃতকারী। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ শিবা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে। জমিজমার বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে দাবি হামলার শিকার তরুণীর পরিবারের।

অ্যাসিড হামলার শিকার কলেজছাত্রী সামলা আক্তার মুন্নি বর্তমানে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এদিকে রাতেই মুন্নির বাবা বাদী হয়ে ২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

পুলিশ ও আহতের পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার রাতে রহিমা ইসলাম ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী সালমা আক্তার মুন্নি নিজ ঘরের বারান্দার খাটে শুয়ে অনলাইনে কাজ করছিল। এ সময় খোলা জানালা দিয়ে একই এলাকার বেলায়েত হোসেন তোতা ও হানিফ মাঝি তার ওপর অ্যাসিড মারে। এতে মন্নির মুখের ডান পাশের বেশকিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। গায়ে শীতের কাপড় ও লেপ মোড়ানো থাকায় শরীরের অন্যান্য অংশ রক্ষা পায়।

এদিকে অ্যাসিড মুখে লাগার সঙ্গে সঙ্গে মুন্নি চিৎকার করে ওঠলে বাড়ির অন্যান্য লোকজন বেরিয়ে এসে বেলায়েত ও হানিফকে পালিয়ে যেতে দেখেন। তাৎক্ষণিক মুন্নিকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম জানান, ভিকটিমের ওপর দাহ্যজাতীয় পদার্থ নিক্ষেপ করা হয়েছে। এতে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার চিকিৎসা চলছে। বর্তমানে রোগী সুস্থ আছে।

এদিকে রাতেই মন্নির বাবা আবদুল খালেক সিকদার বাদী হয়ে বেলায়েত হোসেন ও হানিফ মাঝির বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা করেছেন। তিনি জানান, আবদুল্লাহপুরের মিনা বাজারে দোকান ঘরের ভিটি নিয়ে আসামিদের সঙ্গে তার দীর্ঘদিন বিরোধ চলছে। আদালতে মামলা মোকদ্দমাও ছিল। মুন্নির গায়ে শীতের পোশাক থাকায় অল্পতে রক্ষা পেয়েছে। না হলে আরো বেশি ক্ষতিগ্রস্ত হতে বলেও তিনি দাবি করেন। এ ছাড়া বেলায়েত ও হানিফ এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102